General Science পর্ব -৮
Topic পদার্থবিদ্যা (গতিসূত্র এবং বল)
Laws of motion and force
১) নিউটনের গতি সূত্র গুলো কোন গ্রন্থে সর্বপ্রথম প্রকাশ করেন?
ক) সময় এর সংক্ষিপ্ত ইতিহাস
খ) প্রিন্সিপিয়া ম্যাথামেটিকা✓
গ) বিবর্তনবাদ তত্ত্ব
ঘ) অরিজিন অফ স্পিসিস
২) নিউটনের গতিসূত্রাবলি কোন বিজ্ঞানীর গতিতত্ত্বের দ্বারা অনুপ্রাণিত?
ক) গ্যালিলিও✓
খ) কোপার্নিকাস
গ) অ্যারিস্টোটল
ঘ) কেপলার
৩) নিউটনের প্রথম গতিসূত্র নিচের কোন ক্ষেত্রে প্রযোজ্য?
ক) কেবলমাত্র স্থির বস্তুর ক্ষেত্রে
খ) কেবলমাত্র গতিশীল বস্তুর ক্ষেত্রে
গ) স্থির এবং গতিশীল উভয়ের ক্ষেত্রে✓
ঘ) কোনোটিই নয়
৪) বলের গুণগত সংজ্ঞা পাওয়া যায় নিউটনের কোন সূত্র থেকে?
ক) প্রথম গতিসূত্র ✓
খ) দ্বিতীয় গতিসূত্র
গ) মহাকর্ষ সূত্র
ঘ) তৃতীয় গতিসূত্র
৫) বলের পরিমাণ গত সংজ্ঞা পাওয়া যায় কোন সূত্র থেকে?
ক) নিউটনের প্রথম গতিসূত্র
খ) গ্যালিলিওর পতনশীল বস্তুর সূত্র
গ) নিউটনের দ্বিতীয় গতিসূত্র✓
ঘ) নিউটনের মহাকর্ষ সূত্র
৬) ভরবেগের সংরক্ষণ সূত্র নিচের কোনটি থেকে পাওয়া যায়?
ক) নিউটনের প্রথম গতিসূত্র
খ) আইনস্টাইনের আপেক্ষিকতাবাদ
গ) নিউটনের দ্বিতীয় গতিসূত্র
ঘ) নিউটনের তৃতীয় গতিসূত্র✓
৭) কোন লিফট সমতরনে নিচের দিকে নামলে, লিফটের মধ্যে থাকা ব্যক্তির আপাতত ওজন-
ক) কমে যায়✓
খ) বেড়ে যায়
গ) একই থাকে
ঘ) প্রথম বাড়ে তারপর কমে
৮) কোন লিফট সমবেগে নিচে অবতরণ করলে লিফটের মধ্যে থাকা ব্যক্তির আপাতত ওজন-
ক) বৃদ্ধি পায়
খ) হ্রাস পায়
গ) একই থাকে✓
ঘ) কোনোটিই নয়
৯) বন্দুকের পিছু হটা নিচের কোনটির উদাহরণ?
ক) রৈখিক ভরবেগর স্থান ✓( Linear momentum position)
খ) কৌণিক ভরবেগের সংরক্ষণ
গ) শক্তি সংরক্ষণ
ঘ) ভরের সংরক্ষণ
১০) রকেটের গতি ( rocket motion) নিচের কোনটির উদাহরণ?
ক) নিউটনের প্রথম গতিসূত্র
খ) নিউটনের দ্বিতীয় গতিসূত্র
গ) নিউটনের তৃতীয় গতিসূত্র ✓
ঘ) পাস্কাল এর সূত্র
১১) একটি পাথরকে সুতায় বেঁধে উলম্ব বৃত্তাকার পথে ঘোরানো হলে সুতোর টান সর্বনিম্ন হবে যখন-
ক) পাথরটি সর্বনিম্ন অবস্থানে থাকবে
খ) পাথরটি সর্বোচ্চ অবস্থানে থাকবে✓
গ) পাথরটি মধ্যবর্তী অবস্থানে থাকবে
ঘ) সর্বত্র সমান হবে
১২) কোন অশ্বারোহী পেছনদিকে হেলে পড়ে যখন অশ্ব দৌড়াতে আরম্ভ করে এর কারণ কি?
ক) স্থিতি জাড্য✓
খ) গতিজাড্য
গ) অভিকর্ষজ বল
ঘ) কোনোটিই নয়
১৩) বৃত্ত পথে পরিক্রমণ রত কোন বস্তুর ত্বরণ সর্বদা -
ক) কেন্দ্রাভিমুখী✓
খ) কেন্দ্র বহির্মুখী
গ) স্পর্শক বরাবর
ঘ) বৃত্তীয় তলের সঙ্গে অভিলম্ব
১৪) বৃত্ত পথে পরিক্রমণ রত কোন বস্তু যে কেন্দ্রাভিমুখী বল অনুভব করে তা হল -
ক) অভিকেন্দ্র বল ✓
খ) ঘর্ষণ বল
গ) অপকেন্দ্র বল
ঘ) সান্দ্র বল
১৫) কোন গাড়ি বৃত্ত পথে জোরে বাক নিলে উল্টে যেতে পারে কারণ -
ক) অভিকর্ষজ বল
খ) সান্দ্র বল
গ) অপকেন্দ্র বল
ঘ) অভিকেন্দ্র বল ✓
১৬) দুধ থেকে মাখন নিষ্কাশন নিচের কোনটির উদাহরণ?
ক) অভিকেন্দ্র বল
খ) অপকেন্দ্র বল ✓
গ) সান্দ্র বল
ঘ) মহাকর্ষীয় বল
১৭) নিচের কোন বলটি নিউটনের সূত্র মেনে চলে না?
ক) সান্দ্র বল
খ) ঘর্ষণ বল
গ) অপকেন্দ্র বল ✓
ঘ) অভিকেন্দ্র বল
১৮) নিচের কোনটি সংরক্ষী বল নয়?
ক) স্থির তড়িৎ বল
খ) মহাকর্ষীয় বল
গ) ঘর্ষণ বল ✓
ঘ) অভিকর্ষ বল
১৯) একটি বস্তু একটি অমসৃণ অনুভূমিক তলে স্থির অবস্থায় থাকলে ওর উপর প্রযুক্ত ঘর্ষণ বলের মান কত ?
ক) বস্তুর ওজনের সমান
খ) শূন্য✓
গ) 9.8 নিউটন
ঘ) কোনোটিই নয়
২০) একটি ব্যারল কে টানা অপেক্ষা গরিয়ে নিয়ে যাওয়া অপেক্ষাকৃত অনেক সহজ কারণ কি ?
ক) গতিজাড্য বেশি হয়
খ) আবর্ত ঘর্ষণ অনেক কমে যায় ✓
গ) বিসর্প ঘর্ষণ(Sliding friction ) অনেক কম হয়
ঘ) কোনোটিই নয়
২১) একটি লরি ,একটি ছোট গাড়ি একই গতিবেগে চলছে। ওদের থামানোর জন্য একই প্রকার বল প্রয়োগ করা হলো কোনটি কম দূরত্বের মধ্যে থামবে?
ক) লরি
খ) ছোট গাড়ি ✓
গ) দুটি একই দূরত্বে
ঘ) বলা সম্ভব নয়
২২) একটি বোমা বিস্ফোরিত হয়ে চারটি টুকরোয় ভেঙে গেলে নিচের কোন রাশিটি সংরক্ষিত থাকবে ?
ক) স্মৃতিশক্তি
খ) গতিশক্তি
গ) ভরবেগ ✓
ঘ) স্থিতিশক্তি ও গতিশক্তি উভয়
২৩) সুষমা বৃত্তাকার পথে পরিভ্রমণরত কোন বস্তুর কোন রাশিটি একই থাকবে ?
ক) বেগ
খ) দ্রুতি ✓
গ) ত্বরণ
ঘ) ভরবেগ
২৪) একটি ভারী ও হালকা বস্তু দ্বয়ের ভরবেগ সমান হলে কোনটির গতিশক্তি বেশি ?
ক) হালকা বস্তু ✓
খ) ভারী বস্তু
গ) দুটি র সমান গতিশক্তি
ঘ) বলা সম্ভব নয়
২৫) নিচের কোনটির ক্ষেত্রে স্থিতিশক্তি হ্রাস পায় ?
ক) স্প্রিং কে প্রসারিত করলে
খ) স্প্রিং কে গোটানো হলে
গ) অভিকর্ষের বিরুদ্ধে বস্তুকে টেনে তুললে ✓
ঘ) জলের মধ্যে বুদবুদ এর আকার বৃদ্ধি পেলে
২৬) কোনটি প্রায় সম্পূর্ণ অস্থিতিস্থাপক সংঘর্ষ ?
ক) দুটি কাচের বলের সংঘর্ষ
খ) বালির মধ্যে বুলেট প্রবেশ করলে ✓
গ) প্রোটন ইলেকট্রন কে গ্রহণ করলে
ঘ) কোন ব্যক্তি চলন্ত গাড়ির উপর ঝাঁপ দিল
২৭) একটি বোমা শূন্যে বিস্ফোরিত হয়ে তিনটি টুকরোয় ভেঙে গেলে বোমার টুকরোগুলোর ভরকেন্দ্র -
ক) অধিবৃত্তাকার পথে চলতে থাকবে
খ) সরল রৈখিক পথে চলতে থাকবে
গ) উপবৃত্তাকার পথে চলতে থাকবে
ঘ) একই থাকবে ✓
২৮) একটি বস্তুকণা একটি বৃত্তাকার পথ পরিক্রমন করছে । বস্তুর পরিক্রমণ এর কম্পাঙ্ক ও একই রেখে ব্যাসার্ধ দ্বিগুণ করলে অভিকেন্দ্র বল এর মান-
ক) একই থাকবে
খ) দ্বিগুণ হবে ✓
গ) অর্ধেক
ঘ) চার গুণ হবে
২৯) একটি পাথরকে সুতোয় বেঁধে বৃত্তাকার পথে সমদ্রুতিতে ঘোরানো হচ্ছে। যদি সুতো ছিঁড়ে যায় তবে -
ক) পাথরটি বৃত্ত পথের কেন্দ্রের দিকে ছিটকে যাবে
খ) পাথরটি বৃত্ত পথের কেন্দ্রের বাইরে ছিটকে যাবে
গ) পাথরটি বৃত্ত পথে স্পর্শক বরাবর ছিটকে যাবে ✓
ঘ) পাথরটি থেমে যাবে
৩০) একটি একই ভর ও ব্যাসার্ধের নিরেট এবং ফাঁপা গোলক দ্বয় কে একটি নত তল এর একই বিন্দু থেকে একসঙ্গে ছেড়ে দিলে কোনটি আগে ভূমি স্পর্শ করবে?
ক) ফাঁপা গোলক
খ) নিরেট গোলক ✓
গ) দুটি একসঙ্গে
ঘ) ওদের উপাদানের উপর নির্ভর করবে
৩১) একটি বালক একটি আবর্তনরত প্লাটফর্মে দাঁড়িয়ে আছে । এখন বালকটি তার দুই হাত প্রসারিত করলে প্ল্যাটফর্মটির কৌণিক বেগ -
ক) একই থাকবে
খ) কমবে ✓
গ) বাড়বে
ঘ) শূন্য হয়ে যাবে
৩২) কোন ব্যক্তি মইয়ের কোথায় দাঁড়ালে পিছনে যাওয়ার সম্ভাবনা বেশি ?
ক) সব থেকে নিচে
খ) মাঝখানে
গ) সবথেকে উপরে ✓
ঘ) সব স্থানে সমান
৩৩) ঘর্ষণ হল একপ্রকার -
ক) মহাকর্ষীয় বল
খ) তড়িৎ চুম্বকীয় বল ✓
গ) নিউক্লিয় বল
ঘ) দুর্বল বল
৩৪) বল বেয়ারিং ব্যবহার করার কারণ কি ?
ক) স্থিতি ঘর্ষণ কমানো
খ) চল ঘর্ষণ কমানো
গ) আবর্ত ঘর্ষণ কমানো ✓
ঘ) জড়তা কমানো
৩৫) একটি বেলুন সমবেগে উপরের দিকে উঠছে, বেলুন থেকে একটি ভারী বস্তু ভূমিতে প্রক্ষেপ করলে -
ক) বেলুনটি থেমে যাবে
খ) বেলুন সমবেগে উপরের দিকে উঠবে
গ) বেলুনটিতে একটি ত্বরণের সৃষ্টি হবে✓
ঘ) বেলুনটি মাটিতে পড়ে যাবে
৩৬) একটি নৌকা স্থির জলে স্থির অবস্থায় ভাসছে।এক ব্যক্তি নৌকার এক প্রান্ত থেকে অন্য প্রান্তে সরে গেলে নৌকাটির -
ক) ভূমি সাপেক্ষে স্থির থাকবে
খ) নৌকাটি ভূমি সাপেক্ষে ব্যক্তির গতির অভিমুখে র বিপরীত দিকে সরে যাবে ✓
গ) নৌকাটি ভূমি সাপেক্ষে ব্যক্তির গতির অভিমুখে সরে যাবে
ঘ) নৌকাটি উল্টে যাবে
৩৭) লোহা ও পিতলের দ্বিধাতব পাত গরম করলে বেঁকে যায় কারণ কি? WBCS prelims 2004
ক) লোহা ও পিতলের আপেক্ষিক তাপ বিভিন্ন
খ) ওদের দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক বিভিন্ন ✓
গ) উত্তপ্ত হলে ওদের উষ্ণতা সমান থাকে না
ঘ) লোহা পিতল তাপে নরম হয়ে যায়
৩৮) নিম্নলিখিতগুলির মধ্যে কোনটি সবচেয়ে দুর্বল ? WBCS prelims 2003
ক) গ্র্যাভিটেশনাল ফোর্স ✓
খ) ইলেক্ট্রোম্যাগনেটিক ফোর্স
গ) নিউক্লিয়ার ফোর্স
ঘ) ইলেকট্রোস্ট্যাটিক ফোর্স
৩৯) একটি বৃষ্টির বিন্দু বায়ুর বেগ এর সমবেগে পড়ছে। বিন্দুটির -WBCS prelims 2004
ক) স্থিতি শক্তি স্থির থাকছে
খ) যান্ত্রিক শক্তি সংরক্ষিত হচ্ছে
গ) যান্ত্রিক শক্তি বায়ুমণ্ডলে স্থানান্তরিত হচ্ছে ✓
ঘ) বৃষ্টি বিন্দু ও বায়ুর মোট শক্তির ক্ষয় হচ্ছে
৪০) নির্দিষ্ট উচ্চতা থেকে একটি বল ছেড়ে দেওয়া হল। মাটির সঙ্গে তার সংঘর্ষ সম্পূর্ণ স্থিতিস্থাপক হলে বলটি লাফিয়ে - WBCS prelims 2004
ক) পূর্ব অপেক্ষা কম উচ্চতায় উঠবে
খ) পূর্বের উচ্চতায় উঠবে ✓
গ) পূর্বের থেকে অধিক উচ্চতায় উঠবে
ঘ) উচ্চতা স্থিতিস্থাপকতার উপর নির্ভর করে না
৪১) একই তাপমাত্রায় দুটি বল ধাক্কা খেলে যে রাশিটি সংরক্ষিত থাকে তা হল - WBCS prelims 2006
ক) তাপমাত্রা
খ) রৈখিক ভরবেগ ✓
গ) বেগ
ঘ) গতিশক্তি
৪২) কোন বস্তুকে ভূপৃষ্ঠ থেকে যত উপরের দিকে ওঠানো যাবে, তার ওজন - WBCS prelims 2007
ক) বাড়বে
খ) একই থাকবে
গ) কমবে✓
ঘ) বাড়বে এবং কমবে
৪৩) একটি মালবাহী ট্রাক এবং একটি খালি ট্রাক সমবেগে চলছে। ট্রাক দুটির গঠন হুবহু এক হলে মালবাহী ট্রাক টিকে থামতে বেশি বল প্রয়োগ করতে হয় কারণ - WBCS prelims 2013
ক) নিউটনের প্রথম গতিসূত্র
খ) নিউটনের দ্বিতীয় গতিসূত্র ✓
গ) নিউটনের তৃতীয় গতিসূত্র
ঘ) মহাকর্ষ সূত্র
৪৪) নিম্নলিখিত কোন বলটি সংরক্ষী বল নয়? WBCS prelims 2016
ক) মাধ্যাকর্ষণ বল
খ) ঘর্ষণজনিত বল ✓
গ) স্থির তড়িৎ বল
ঘ) স্থির চুম্বকীয় বল
৪৫) সরল দোলগতি তে গতিশক্তি - Misc 2008
ক) কখনোই শূন্য হয় না
খ) সাম্য অবস্থাতে শূন্য হয়
গ) প্রতি পর্যায়ে দুবার শূন্য হয় ✓
ঘ) সর্বদা সমান থাকে
৪৬) মসৃণ গতিতে চলার সময় পড়ে যাওয়ার সম্ভাবনা থাকে কারণ - WBCS main 2018
ক) পা এবং মেঝের তল এর মধ্যে বন্ধন হ্রাস পায়
খ) ঘর্ষণ বল শূন্য হয়ে যায় ✓
গ) শরীরের ভার কেন্দ্রের পরিবর্তন হয়
ঘ) সম্মুখ অংশে বলের বৃদ্ধি হয়
No comments:
Post a Comment