Saturday, December 5, 2020

ভারতের ইতিহাস পর্ব 5 বৈদিক যুগ ও মহাজনপদ

 


ভারতের ইতিহাস   পর্ব 5

বৈদিক যুগ ও মহাজনপদ


১) সংস্কৃত ভাষায় প্রথম ব্যাকরণ কে লিখেছিলেন? SSC CHSL 2012


ক) কলহন 

খ) মৈত্রী 

গ) কালিদাস 

ঘ) পাণিনি✓



২) নিম্নলিখিতগুলির মধ্যে কোনটিতে বলিদানের রীতি ও নিয়ম আছে? SSC (CHSL) 2012


ক) সামবেদ 

খ) ঋগ্বেদ 

গ) যজুর্বেদ✓

ঘ) অথর্ববেদ



৩) বৈদিক আর্যদের মূল খাদ্য ছিল- 


ক) বার্লি ও চাল 

খ) দুধ ও দুগ্ধজাত দ্রব্য ✓

গ) চাল ও ডাল

ঘ) সবজি ও ফল



৪) সবথেকে প্রাচীন কর ছিল- 


ক) বলি - স্বেচ্ছা প্রদত্ত নিবেদন 

খ) ভাগ- যুদ্ধ থেকে লুণ্ঠিত দ্রব্যাদি 

গ) ভিস্তি-  বলপূর্বক শ্রম 

ঘ) কর- প্রথাগত শষ্যের ভাগ✓



৫) সংস্কৃত ব্যাকরণ অষ্টাধ্যায়ী কে রচনা করেছিলেন?


ক) কালিদাস 

খ) পাণিনি ✓

গ) আর্য ভট্ট 

ঘ) চরক



৬) ঋকবেদের নিচের কোন নদীর নাম পাওয়া যায় না?


ক) সিন্ধু 

খ) সরস্বতী 

গ) যমুনা 

ঘ) পেরিয়ার✓



৭) যোগ দর্শনের গ্রন্থ "যোগসূত্রের রচয়িতা" কে ছিলেন?


ক) গৌতম 

খ) কণাদ 

গ) পতঞ্জলি✓ 

ঘ) জৈমিনি



৮) ঋকবেদে সবথেকে বেশি কোন দেবতার উপস্থিতি পরিলক্ষিত হয়?


ক) ইন্দ্র ✓

খ) অগ্নি 

গ) পশুপতি 

ঘ) বিষ্ণু



৯) ঋকবেদের দেবতা বরুণ ছিলেন - 


ক) শান্তির  প্রতিষ্ঠাতা 

খ) শত্রু র বিনাশকারী

গ) বিশ্বব্রহ্মাণ্ডের অভিভাবক✓

ঘ) শৃংখলার দেবতা



১০) নিবি, পরিধান ও অভিবাস হলো-


ক) আর্যদের বিভিন্ন ধরনের পোশাক ✓

খ) আর্য রাজাদের সরকারি আধিকারিক 

গ) প্রাচীন ভারতের উপজাতি 

ঘ) প্রাচীন ভারতের বাদ্যযন্ত্র 



১১) ঋকবেদের কোন শ্লোকটি কে ভারতীয় নাট্যশাস্ত্রের জন্য অন্যতম প্রয়োজনীয় বলে মনে করা হয় ?


ক) বিবাহ সুক্ত 

খ) অপ্রি- সুক্ত 

গ) সংবাদ -সুক্ত ✓

ঘ) পুরুষ -সুক্ত



১২) উপনিষদ এর মূল বিষয় হলো- 


ক) ধর্ম 

খ) যোগ 

গ) আইন 

ঘ) দর্শন✓



১৩) 'পুরুষ মেধা'  বা 'পুরুষ বলিদান' এর বিষয়ে কোন গ্রন্থে উল্লেখ আছে?


ক) কৃষ্ণ যজুর্বেদ ✓ 

খ) শুক্ল যজুর্বেদ 

গ) শতপথ ব্রাহ্মণ 

ঘ) কোনোটিই নয়



১৪) ভারতীয় দর্শনে আস্তিক ও নাস্তিক ব্যবস্থার মূল বৈশিষ্ট্য হলো - 


ক) ভগবানের অস্তিত্বে বিশ্বাস ✓

খ) পুনর্জন্মের তত্ত্বে বিশ্বাস 

গ) বেদের অস্তিত্বে বিশ্বাস 

ঘ) স্বর্গ ও নরকের অস্তিত্বে বিশ্বাস 




১৫) ন্যায় দর্শনের প্রবক্তা কে ছিলেন?


ক) গৌতম✓ 

খ) কপিল 

গ) শংকরাচার্য 

ঘ) জৈমিনি



১৬) আর্য শব্দের আক্ষরিক অর্থ হলো - 


ক) উৎকৃষ্ট ✓

খ) জ্ঞানী 

গ) পুরোহিত 

ঘ) যোদ্ধা 



১৭) বৈদিক যুগের চিকিৎসক কে কি বলা হত? 


ক) অঘ্ন্য 

খ) অয়স 

গ) শত অরিত্র 

ঘ) ভিষক ✓



১৮) গ্রিক শাসক আলেকজান্ডার ঝিলাম নদীর তীরে কর সেনাবাহিনীর মুখোমুখি হয়েছিলেন?

SSC CHSL-২০১৫


ক) চন্দ্রগুপ্ত মৌর্য 

খ) অম্ভি 

গ) ধননন্দ 

ঘ) পুরু ✓



১৯) চারটি বেদের মধ্যে কোনটিতে যাদুবিদ্যার কথা জানা যায়? UPSC ২০০৮ 


ক) ঋগ্বেদ 

খ) সামবেদ 

গ) যজুর্বেদ 

ঘ) অথর্ববেদ ✓



২০) বৌদ্ধায়ন অধ্যায়ন সূত্রের মূল প্রতিপাদ্য বিষয় কি?


ক) সমকোণী ত্রিভুজের বাহুর দৈর্ঘ্য✓ 

খ) পাই এর মান গণনার পদ্ধতি 

গ) লগারিদম এর গণনা 

ঘ) সাধারণ বক্ররেখা মাপার পদ্ধতি 



২১) নিম্নলিখিত কোন পন্ডিত অজেয় যাগ্যবল্ক কে  বিতর্কে আহ্বান জানিয়েছিলেন? SSC CHSL-২০১৪


ক) ঘোষা 

খ) অপালা 

গ) মৈত্রেয়ী

ঘ) গার্গী✓



২২) মৌর্য বংশের পর কোন বংশ মগধ শাসন করেছিল?SSC (CHSL)-২০১৩


ক) সাতবাহন 

খ) শুঙ্গ ✓

গ) নন্দ 

ঘ) কাহ্ন 




২৩) নিচের কোন বৈদিক দেব/দেবী সূর্যের সঙ্গে সম্পর্কিত?


ক) অশ্বিন ✓

খ) পুষান 

গ) ইন্দ্র 

ঘ) অরণ্যানী 



২৪) আর্যরা প্রাক -আর্যদের সঙ্গে সংঘাতে সফল হয়েছিল কারণ- SSC (CHSL)-২০১০


ক) তারা বিশাল সংখ্যায় হাতি ব্যবহার করত 

খ) তারা লম্বা ও শক্তিশালী ছিল 

গ) তারা একটি উন্নত নাগরিক সভ্যতা থেকে এসেছিল 

ঘ) তারা ঘোড়ায় টানা রথ ব্যবহার করত ✓



২৫) প্রাচীন সংস্কৃত গ্রন্থে উল্লেখিত "যবনপ্রিয় " শব্দের অর্থ হলো- UPSC ১৯৯৫ 


ক) ভারতীয় মুসলিম সম্প্রদায় 

খ) হাতির দাঁত 

গ) গ্রিক রাজসভায় প্রেরিত কুমারী 

ঘ) মরিচ ✓








No comments:

Post a Comment

Bengali Current Affairs 8th October, 2021

  Bengali Current Affairs 8th October, 2021 1. 2021 সালে সাহিত্যে কে নোবেল পুরস্কার পেতে চলেছেন? [A] অধ্যাপক বেঞ্জামিন লিস্ট [B] অধ্যাপক ...