Friday, October 18, 2019

Nobel prize winners list 2019

নোবেল পুরস্কার: সুইডেনের রসায়নবিদ ও শিল্পপতি  আলফ্রেড নোবেল এর নাম অনুসারে প্রতিবছর এই পুরস্কার দেওয়া হয়।

1901খ্রিস্টাব্দে নোবেল পুরস্কার প্রবর্তিত হয়। ওই বছর থেকে সারা পৃথিবীর বিভিন্ন ব্যক্তি ও প্রতিষ্ঠানকে সফল ও অনন্যসাধারণ গবেষণা ও উদ্ভাবন এবং মানব কল্যাণ মূলক তুলনারোহিত কর্মকান্ডের জন্য এই পুরস্কার প্রদান করা হয়।


মোট ছয়টি ক্ষেত্রে নোবেল পুরস্কার দেওয়া হয়।
সেগুলি হল: 

Medicine  (চিকিৎসা)
Physics (পদার্থবিজ্ঞান)
Chemistry (রসায়ন)
Peace (শান্তি)
Economie (অর্থশাস্ত্র)
Literature (সাহিত্য)

নোবেল পুরস্কার কে এই সকল ক্ষেত্রে বিশ্বের সর্বোচ্চ সম্মানজনক পদক হিসেবে স্বীকার করা হয়।

প্রথম যখন নোবেল পুরস্কার প্রদান শুরু হয় তখন মোট পাঁচটি ক্ষেত্রে নোবেল পুরস্কার দেওয়া হতো।পরবর্তীকালে অর্থনীতিতে নোবেল পুরস্কার এর অন্তর্ভুক্ত করা হয়।

অর্থনীতি ছাড়া অন্যান্য বিষয় গুলি তে 1901 সাল থেকে নোবেল পুরস্কার প্রদান করা হয়।অর্থনীতিতে নোবেল পুরস্কার প্রদান করা হয় 1969 সাল থেকে।


প্রত্যেক বছর পুরষ্কার প্রাপ্তদের প্রত্যেকে একটি স্বর্ণপদক, একটি সনদ,ও নোবেল ফাউন্ডেশন  কর্তৃক কিছু পরিমাণ অর্থ পেয়ে থাকেন ।

নোবেল পুরস্কার এর প্রবর্তক কে?
আলফ্রেড নোবেল ( সুইডেন) 

আলফ্রেড নোবেল কি আবিষ্কার করেন?
ডিনামাইট

আলফ্রেড নোবেল জন্মগ্রহণ করেন কবে?
১৮৩৩ সালে


আলফ্রেড নোবেল মৃত্যু বরণ করেন কবে? 
10th December, 1896

নোবেল পুরস্কার কবে থেকে দেওয়া শুরু হয়?
১৯০১ সাল

প্রথম কটি ক্ষেত্রে নোবেল পুরস্কার প্রদান করা হয়?
৫ টি ক্ষেত্রে ( চিকিৎসা, রসায়ন, পদার্থ, শান্তি, সাহিত্য)

বর্তমানেকটি ক্ষেত্রে নোবেল পুরস্কার প্রদান করা হয়?
৬ টি ক্ষেত্রে ( চিকিৎসা, রসায়ন, পদার্থ, শান্তি, সাহিত্য, অর্থনীতি)


অর্থনীতিতে নোবেল পুরস্কার প্রদান করা হয় কত সালে?
 1969 সাল 


  নোবেল পুরস্কার বিজয়ী বাঙালিদের তালিকা

১৯০১ সালে নোবেল পুরস্কার প্রচলনের পর থেকে ২০১৯ পর্যন্ত ৪ জন বাঙ্গালী ব্যক্তিত্ব এই পুরষ্কার লাভ করেছেন।

সর্ব প্রথম বাঙালি হিসেবে নোবেল পুরস্কার লাভ করেন রবীন্দ্রনাথ ঠাকুর, ১৯১৩সালে, সাহিত্যে

১৯৯৮ সালে অমর্ত্য সেন নোবেল পুরস্কার পান অর্থনীতিতে।

২০০৬ সালে ড: মোহাম্মদ ইউনূস ( বাংলাদেশ) শান্তিতে নোবেল পুরস্কার লাভ করেন।

২০১৯ সালে পুনরায় অর্থনীতিতে নোবেল পুরস্কার পান অভিজিৎ বন্দোপাধ্যায়

রবীন্দ্রনাথ ঠাকুর কত সালে নোবেল পুরস্কার পান?
১৯১৩ সালে


রবীন্দ্রনাথ ঠাকুর কিসের জন্য নোবেল পুরস্কার পান?
সাহিত্যে

কে এশীয়দের মধ্যে প্রথম নোবেল পুরস্কার পান?
রবীন্দ্রনাথ ঠাকুর

রবীন্দ্রনাথ ঠাকুর কোন গ্রন্থের জন্য নোবেল পুরস্কার পান?
গীতাঞ্জলি

  
    2019 নোবেল পুরস্কার বিজয়ীদের তালিকা


শরীরবিদ্যা ও চিকিৎসা শাস্ত্র: 
উইলিয়াম জি ক্যালীন, স্যার পিটার জে রেডক্লিফ, গ্রেগ এল সেমেনজা

(কি ভাবে একটি কোষ অক্সিজেনের উপস্থিত বুঝতে পারে এবং শোষণ করে  )

পদার্থ বিদ্যা: 
জেমস পিবলস, মিসেল মেয়র, দিদিয়ের কয়েলোজ

( মহাকাশ বিবর্তন নিয়া এরা তিনজনে গবেষণা করেন)

মিসেল মেয়র,ও দিদিয়ের কয়েলোজ এরা সুইজারল্যান্ড এর বাসিন্দা এবং জেমস পীবলস হলেন আমেরিকান কানাডিয়ান বাসিন্দা)


অর্থনীতি: 

অভিজিৎ বন্দোপাধ্যায়, এস্থার ডুফলো, মাইকেল 
ক্রেমার

(বিশ্বজুড়ে দারিদ্র্য দূরীকরণ নিয়ে পরীক্ষামূলক কাজের স্বীকৃতি স্বরূপ নোবেল পুরস্কার পেলেন তিনজন অর্থনীতিবিদ)

অভিজিৎ বন্দোপাধ্যায় ভারতের বাসিন্দা, এস্থার ডুফলো ফ্রান্সের বাসিন্দা,মাইকেল ক্রেমার আমেরিকার বাসিন্দা

সাহিত্য :
পিটার হান্ডকে

(মানুষের অভিজ্ঞতার পরিধি ও সুনির্দিষ্ট চেহারা অসামান্য ভাষা গত দক্ষতার সঙ্গে ফুটিয়ে তুলতে পাড়ায় তাকে এই সম্মানে সন্মানিত করা হয়।)


রসায়ন:

আকিরা ইয়েসিনো, এম স্ট্যানলি হুইটিংহাম, জন বি গুডেনাফ

লিথিয়াম আয়ন ব্যাটারি সংক্রান্ত গবেষণা ও আবিষ্কারের গুরুত্ব পূর্ণ অবদানের জন্য তাদের
এই সম্মানে সন্মানিত করা হয়।)

মি স্ট্যানলি হুইটিংহাম ও জন বি গুডেনাফ হলেন আমেরিকান বিজ্ঞানী।  আকিরা ইয়েসিনো হলেন
জাপানের রসায়নবিদ

শান্তি:

আবি আহমেদ আলী।  ( ইনি হলেন ইথিওপিয়ার প্রধানমন্ত্রী)

২ রা এপ্রিল ২০১৮ থেকে ইথিওপিয়ার ১৫ তম
প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করছেন 

সামাজিক ন্যায় ও ঐক্য স্থাপনে আবি আহমেদ আলীর ভূমিকা অতুলনীয়। তাই তাকে পুরস্কৃত করা হয়েছে




: কোথায় শান্তির জন্য নোবেল পুরস্কার দেওয়া হয়?

-নরওয়ে

: মরণোত্তর নোবেল পুরস্কার দেওয়া কোন বছর বন্ধ করা হয়?

-1974 সালে



: কে সবচেয়ে বেশি বয়সে নোবেল পুরস্কার পান?

-জন বি গুডেনো ( ১৯৯৭) 

: কে সবচেয়ে কম বয়সে নোবেল পুরস্কার পান?

-মালালা ইউসুফজাই (২০১৪) 

ইনি পাকিস্থানের বাসিন্দা। ইনি শান্তিতে নোবেল পুরস্কার পান


: নোবেল পুরস্কার কবে প্রদান করা হয়?

-10 ডিসেম্বর

(নোবেল পুরস্কার ঘোষণা করা হয় অক্টোবর মাসে এবং পুরষ্কার প্রদান করা হয় ডিসেম্বর মাসে)


: কোন ক্ষেত্রে নোবেল পুরস্কার দেওয়া হয় না?

-গণিত

: গণিতের নোবেল প্রাইজ কাকে বলা হয়?

-অ্যাবেল প্রাইজ

(অ্যাবেল পুরস্কার প্রদান করে নরওয়ে সরকার এবং এটি 2003 সাল থেকে শুরু হয়)

Wednesday, October 16, 2019

আবগারি পুলিশ স্পেশাল এবং প্রাইমারি টেট

               আবগারি  পুলিশ স্পেশাল
                              এবং
                        প্রাইমারি টেট


সমার্থক শব্দ

১)  অংশুল- এর সমার্থক শব্দ কোনটি?

ক) অংশ যুক্ত 
খ) প্রভাব বিশিষ্ট√
গ) প্রভাব 
 ঘ)  ভাগ


২)  অকথন -এর সমার্থক শব্দ কি?

ক) কুকথা √
খ )কখনো বলা হয়নি  যা 
গ) কথার অতীত
ঘ) অনেক কথা


৩) অকারনি- এর সমার্থক শব্দ কি?

ক) যা করা যায় না
খ) অকারণ
গ) ব্যর্থতা
ঘ) আক্রোশ✓



৪) অকালজ -এর সমার্থক শব্দ লেখ

ক) সাদা
খ) কালো নয়
গ) কাল থেকে জাত
ঘ) অকালে জাত✓



৫) অাসান -এর সমার্থক শব্দ লেখ

ক) লাঘব✓
খ) আসছে যে
গ) আগত বছর
ঘ) বিশেষভাবে বসার আসন





বিপরীতার্থক শব্দ


৬) অকৃত্য- শব্দটির বিপরীত অর্থ লেখ

ক) কৃত্যের অযোগ্য
খ) করণীয়✓
গ) কুকার্য 
ঘ) কর্মহীনতা



৭) অখলা- বিপরীত অর্থ কি?

ক) সরলা
খ )খেলার যোগ্য
গ) জটিলা✓
ঘ) উচিত


৮) অগা -বিপরীত শব্দ লেখ

ক) চালাক
খ) বুদ্ধিমান✓
গ) দুরন্ত
ঘ)ধৈর্যশীল


৯) অনঘ- বিপরীত শব্দ লেখ

ক) শয়তান
খ) দুর্বৃত্ত
গ) অসৎ✓
ঘ) হীনজন


১০) অদেব- বিপরীত শব্দ লেখ

ক) ধর্মহীন
খ) ধার্মিক✓
গ) দেবতা
ঘ) অসুর





লিঙ্গ

১১) জ্ঞানবান- স্ত্রীলিঙ্গ কি হবে?

ক) জ্ঞানী
খ)  জ্ঞানবতী✓
গ) জ্ঞানস্বী
ঘ) জ্ঞানস্বিনী


১২) দোয়াত- কোন লিঙ্গ?

ক)  স্ত্রীলিঙ্গ
খ) পুংলিঙ্গ
গ) ক্লীবলিঙ্গ✓
ঘ) উভয় লিঙ্গ


১৩) শিরোমণি -কোন লিঙ্গ?

ক) স্ত্রীলিঙ্গ
খ) পুং লিঙ্গ
গ) ক্লীবলিঙ্গ
ঘ) উভয় লিঙ্গ✓



১৪) কৃতদার -কোন লিঙ্গ?

ক) পুংলিঙ্গ
খ) স্ত্রীলিঙ্গ
গ) উভয় লিঙ্গ
ঘ) নিত্য পুং✓


১৫) কাপুরুষ -কোন লিঙ্গ?

ক পুংলিঙ্গ
খ) স্ত্রীলিঙ্গ
গ) উভয় লিঙ্গ
 ঘ) নিত্য পুং✓




বাগধারা


১৬) অহি-নকুল সম্পর্ক- প্রকৃত অর্থ কি?

ক) মুখ দেখাদেখি বন্ধ
খ)সুমধুর সম্পর্ক
গ) সব সময় আরে আরে চলা
ঘ) চির শত্রুর সম্পর্ক✓


১৭) অন্ধের যষ্টি- প্রকৃত অর্থ লেখ

ক) অন্ধের হাতে লাঠি
খ) পথ চলার জন্য হাতে রাখা অবলম্বন
গ) একমাত্র অবলম্বন✓
ঘ)  যে লাঠি দ্বারা আঘাত করা হয়


১৮) অন্ধকারে  ____________  শূন্যস্থানে কি হবে?

ক) ইট-পাটকেল ছোঁড়া
খ) হাতরে বেড়ানো
গ) ঢিল ছোড়া✓
ঘ) খেলা করা



১৯) অল্প বিদ্যা ভয়ংকরী -প্রকৃত অর্থ লেখ

ক) কম জানা লোক ভয়ঙ্কর
খ) সামান্য শিক্ষার বড়াই✓
গ) যে বিদ্যা কোন কাজে লাগে না
ঘ) যে বিদ্যা অকল্যাণকর


২০) অধিক সন্ন্যাসীতে গাজন নষ্ট -প্রকৃত অর্থ কি?

ক) বেশি সন্ন্যাসীতে ধর্ম নষ্ট করে
খ) অনেকের উপস্থিতিতে কাজ পণ্ড ✓
গ) সন্ন্যাসী ছাড়া গাজনের ক্ষতি
ঘ) কোনোটিই নয়




সমাস


২১) রবিশশী -কোন ধরনের সমাস?

ক) কর্মধারয়
খ) বহুব্রীহি
গ) তৎপুরুষ
ঘ) দ্বন্দ্ব ✓


২২) হরগৌরী- ব্যাসবাক্য কি হবে?

ক) হরের গৌরী
খ) হর ও গৌরী✓
গ) যে হর সেই গৌরী
ঘ) হর গৌরীর সমাহার


২৩) নয় অতিদূর- সমাসবদ্ধ পদ কি হবে?

ক) অতিদূর
খ) নাতি দুর ✓
গ) নাদূর
ঘ) নয় দুর



২৪)  নরবানর -কোন ধরনের সমাস?

ক) দ্বন্দ্ব সমাস✓
খ) দ্বিগু সমাস
গ) বহুব্রীহি সমাস
ঘ) কর্মধারয় সমাস



২৫) গানবাজনা -ব্যাসবাক্য কি হবে?

ক) গানের বাজনা
খ) গান ও বাজনা✓
গ)  যা গান তাই বাজনা
ঘ) গান-বাজনা সমাহার


বাক্য পরিবর্তন


২৬) আমরা পরের উপকার করবো মনে করলেই উপকার করতে পারিনা- কোন ধরনের বাক্য?

ক) জটিল বাক্য✓
খ) সরল বাক্য
গ) যৌগিক বাক্য
ঘ) মিশ্র বাক্য


২৭) ধনের ধর্মই অসাম্য -না-বাচক বাক্যে কি হবে?


ক) ধনের ধর্ম অসাম্য নয়
খ) ধনের ধর্মই সাম্য নয়✓
গ) ধনের ধর্মই  সাম্যের অভাব
ঘ) ধনের ধর্মই অসাম্য অসাম্য হীন


২৮) আমাদের ডাকের মধ্যে গরজ ছিল কিন্তু সত্য ছিল না - সরল বাক্যে লেখ

ক) আমাদের ডাকের মধ্যে গরজ থাকলেও  সত্য ছিল না✓
খ) আমাদের ডাকের মধ্যে গরজ এবং সত্য ছিল না
গ) আমাদের ডাকের গরজ ও ছিল সত্য ও ছিল


২৯) সেখানে কান্ডটা কি হচ্ছে সেটা জানা চাই- সরল বাক্যে লেখ লেখ

ক) সেখানকার কান্ডটা জানতে ইচ্ছুক
খ) সেখানকার কান্ডটা জানা চাই✓
গ) সেখানকার কান্ডটা যেন অজানা থাকে না


৩০) আমাদের সেই মনের ভাবের কোন পরিবর্তন হইল না -অস্তর্থক বাক্যে পরিণত করো

ক) আমাদের সেই মনের ভাবের কোন  অপরিবর্তন চোখে পড়ল না
খ) আমাদের সেই মনের ভাব অপরিবর্তিতই রইল✓
গ) আমাদের মনের ভাব পরিবর্তনীয় নয়


https://drive.google.com/file/d/1NLbSVogCWR68XDCiQU2COCalBnde86_V/view?usp=drivesdk


Friday, October 11, 2019

Current affairs of September 2019





Current affairs of September 2019
১) পাকিস্তান ক্রিকেট টিমের প্রধান কোচ হিসেবে কে নিযুক্ত হলেন?

মিসবা-উল-হক

২) স্বচ্ছ ভারত অভিযানের জন্য Global Goalkeeper Award এ কে সম্মানিত হলেন?

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি.    
     
৩) ভারতের কোন রাজ্য 2020 সাল কে yaar of
Artificial Intelligence ( AI) হিসেবে পালন করবে?

তেলেঙ্গানা

৪) ভারতের প্রথম প্রতিরক্ষা মন্ত্রী হিসেবে light combat aircraft (LCA) Tejas এ কে উড়তে চলেছেন?

Rajnath Singh

৫) ইন্ডিয়ান এয়ার ফোর্স এর প্রধান হিসেবে কে নিযুক্ত হলেন?

রাকেশ কুমার সিং ভাদুরিয়া

৬) Indian International Science festival(IISF) 5th edition কোথায় অনুষ্ঠিত হবে?

কলকাতা

৭) Director General of Health Services পদে কে নিযুক্ত হলেন?

সঞ্জয় ত্যাগী

৮) প্রধান মন্ত্রী নরেন্দ্র মোদির Principal Secretary হিসেবে কে নিযুক্ত হলেন?

প্রমদ কুমার মিশ্র      
            
৯) আন্তর্জাতিক টি-টোয়েন্টি ক্রিকেটে  প্রথম বোলার হিসেবে 100 টি উইকেট সম্পূর্ণ কে করলেন?

Lasith Malinga

১০) parliamentary standing committee চেয়ারম্যান হিসেবে কে  নিযুক্ত হলেন?

বিজয় সাই রেড্ডি

১১) International Monetary Fund ( IMF) মুখ্য পদে কে নিযুক্ত হলেন?

ক্রিস্টালিনা জর্জিভা

১২)  ওয়ার্ল্ড বক্সিং চাম্পিয়নশিপ প্রথম ভারতীয় হিসেবে কে সিলভার মেডেল পেলেন?

Amit panghal

১৩) আন্তর্জাতিক শান্তি দিবস 2019 এর থিম কি ছিল?

Climate Action for Peace

১৪) পশ্চিমবঙ্গের নতুন মুখ্য সচিব পদে কে নিযুক্ত হলেন?

রাজীব সিনহা.      
          
১৫) 2019 এ দাদাসাহেব ফালকে আওয়ার্ড কে সম্মানিত হচ্ছেন?

অমিতাভ বচ্চন

১৬) উপজাতি সম্প্রদায়ের প্রথম মহিলা পাইলট হিসেবে কে নিযুক্ত হলেন ?

উড়িষ্যার অনুপ্রিয়া লাকরা

১৭) বিশ্ব সাক্ষরতা দিবস 2019 এর থিম কি ছিল?

Literacy and multilingualism

১৮) রাজস্থানের নতুন রাজ্যপাল হিসেবে কে নিযুক্ত হলেন ?

কলরাজ মিশ্র     

                 
১৯) IMD World Digital Competitiveness Ranking 2019 ভারতের রেঙ্ক কত?

44


২০) Gauri Lankesh National Award কে সম্মানিত হলেন?

Ravish Kumar


২১) Indian air Force এর vice chief পদে কে নিযুক্ত হলেন?

Air Marshal Harjit Singh Arora


২২) প্রথম ছাত্রী হিসেবে president of India prize 2019 কে পেল?

কবিতা গোপাল       

           
২৩) ভারতের কোন কোম্পানি United Nations Global climate action award পেল?

ইনফোসিস


২৪) MP Birla Memorial Award 2019 কে পেলেন?

Thanu padmanabhan


২৫) World Rabies day  (28 th September )থিম কি ছিল?

Rabies : vaccinate to eliminate


২৬) Daughter of the Nation উপাধিতে কে সম্মানিত হলেন?

লতা মঙ্গেসকার          Study With Ishany


২৭) কেরালা র নতুন রাজ্যপাল কে হলেন?

আরিফ মহাম্মদ খান


২৮) মোটর স্পোর্টস বিভাগের সর্বপ্রথম অর্জুন পুরস্কার কে পেল?

গৌরভ গিল


২৯)" A short history of Indian railways "বইটি কে লিখলেন?

রাজেন্দ্র বি আকলেকার


৩০) 'Being Gandhi ' শিরোনামে বইটি কে লিখলেন?


Monday, September 30, 2019

ভারতের গুরুত্বপূর্ণ স্থাপত্য-Historical Monuments of India






ভারতের গুরুত্বপূর্ণ স্থাপত্য-Historical Monuments of India


স্থাপত্যের নামপ্রতিষ্ঠাতাস্থান
আগ্রা দুর্গআকবর ও 
শাহজাহান
উত্তরপ্রদেশ
বিবি কামাকবারাঔরঙ্গজেবঔরঙ্গাবাদ
(বিহার)
বুদ্ধগয়াঅশোকবোধগয়া
(বিহার)
বুলন্দ দরওয়াজাআকবরফতেপুর সিক্রি
(উত্তরপ্রদেশ)
জামা মসজিদশাহজাহানদিল্লি
মতি মসজিদশাহজাহানআগ্রা
লালকেল্লাশাহজাহাননতুন দিল্লি
তাজমহলশাহজাহানআগ্রা
অজন্তা গুহাগুপ্ত শাসকঔরঙ্গাবাদ
(মহারাষ্ট্র)
ফিরোজশাহ কোটলাফিরোজশাহ তুঘলকদিল্লি
চারমিনারওয়ালিকুতুব শাহহায়দ্রাবাদ
যন্তরমন্তরসোয়াই জয়সিংদিল্লি
শালিমারবাগজাহাঙ্গীরকাশ্মীর
আকবরের সমাধীজাহাঙ্গীরউত্তরপ্রদেশ
কুতুবমিনারকুতুব উদ্দিন আইবকনতুন দিল্লি
ভিক্টোরিয়া মেমোরিয়ালইংরেজকলকাতা
বিজয়স্তম্ভমহারানা কুম্ভচিতোরগড়
(রাজস্থান)
ইন্ডিয়া গেটইংরেজনতুন দিল্লি
হাওয়ামহলসোয়াই প্রতাপ সিংরাজস্থান
কোনারকের সূর্য্য মন্দিররাজা নরসিংহ দেবউড়িষ্যা
রবীন্দ্র সেতু / হাওড়া ব্রিজইংরেজহাওড়া-কলকাতা
নালন্দা বিশ্ববিদ্যালয়গুপ্ত সম্রাটগণরাজগীর,বিহার
সাঁচি স্তূপঅশোকমধ্যপ্রদেশ
জালিয়ানওয়ালাবাগভারত সরকারঅমৃতসর
বিবেকানন্দ রক মেমোরিয়ালভারত সরকারকন্যাকুমারিকা
মিনাক্ষী মন্দির ***মাদুরাই
সিটি প্যালেস মহারানা উদয় সিংউদয়পুর

বাংলা এস.এস. সি প্রস্তুতি




বিদ্যাপতি সম্পর্কে গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর :-
__________________________________

১) কার অনুরোধে বিদ্যাপতি কাব্যচর্চা শুরু করেন?
উঃ দেবসিংহ।

২)বিদ্যাপতি তার অধিকাংশ পদাবলী কোন রাজার রাজ সভায় থাকাকালীন রচনা করেন?
উঃ শিবসিংহ।

৩) বিদ্যাপতির মেয়ের নাম কি?
উঃ দুল্লহি/ দুলহা।


৪) বিদ্যাপতি ভারতীয় সাহিত্য ভান্ডারের কোন কোন গ্রন্থ থেকে ঋণ গ্রহণ করেছেন?
উঃ গাথাসপ্তশতী, অমরুশতক, শৃঙ্গারতিলক, শৃঙ্গারশতক প্রভৃতি।

৫) বিদ্যাপতির পদে উল্লিখিত মুসলমান রাজার নাম কী?
উঃ নুসরৎ শাহ।

৬) বিদ্যাপতির কোন সংস্কৃত  গ্রন্থের প্রভাব আজও বর্তমান?
উঃ দুর্গাভক্তিতরঙ্গিনী।

৭) 'বিদ্যাপতিগোষ্ঠী'  এই বইটি কার লেখা?
উঃ সুকুমার সেন।

৮) বিদ্যাপতি মিথিলার কোন রাজবংশের পৃষ্ঠপোষকতা লাভ করেছিলেন ?
উঃ কামেশ্বর।

৯)বিদ্যাপতি কোন্ রানীর গুনমুগ্ধ ছিলেন ?
উঃ লছিমা দেবীর ।

১০)  বিদ্যাপতি কত জন রাজার পৃষ্ঠপোষকতা পান?
উঃ ৬ জন রাজা ও এক জন রানীর। মোট ৭ জনের।

১১) বিদ্যাপতির ভাষাকে বিকৃত মৈথিলী কে বলেন?
উঃ রবীন্দ্রনাথ ঠাকুর।

১২)  বিদ্যাপতিকে 'মৈথিল কোকিল' আখ্যায়িত করেন কে?
 উঃ রাজকৃষ্ণ মুখোপাধ্যায়।

১৩) কার মতে বিদ্যাপতির আসল নাম 'বসন্তরায়'?
উঃ জন বীমস।

১৪) কোন পুঁথিতে বিদ্যাপতি কে 'সপ্রতিষ্ঠ সদুপাধ্যায় ঠক্কুর শ্রীবিদ্যাপতিনামাঞ্জয়া' বলা হয়েছে??
উঃ শ্রীধরের 'কাব্যপ্রকাশ বিবেক'পুঁথিতে।

১৫) "বিদ্যাপতি ভক্ত নহেন, কবি - গোবিন্দদাস যতবড় কবি, ততোধিক ভক্ত" - মন্তব্যটি কার?
উঃ রবীন্দ্রনাথ ঠাকুর।

১৬) বিদ্যাপতি কে ' পঞ্চোপাসক  হিন্দু' বলে কে  প্রচার করেন?
উঃ হরপ্রসাদ শাস্ত্রী।

১৭) 'বিদ্যাপতি বিচার' গ্রন্থটি কার লেখা?
উঃ সতীশচন্দ্র রায়।

১৮) বিদ্যাপতি রচিত প্রথম গ্রন্থ কী ?
উঃ ভূপরিক্রমা।

১৯) 'মহাজন পদাবলী' পদসংকলনটি কার ?কে কবে প্রকাশ করেন?
উঃ বিদ্যাপতির রচনা ।জগবন্ধু ভদ্র,১৮৭৪ খ্রি: প্রকাশ করেন।

২০) 'রসিকসভাভূষন সুখকন্দ' কার উপাধি?
উঃ বিদ্যাপতি।

২১) বিদ্যাপতির জীবন নিয়ে তৈরি সিনেমাটি কত সালে অভিনীত হয়?
উঃ সিনেমার নাম 'বিদ্যাপতি',  ১৯৩৭ খ্রি. তৈরি হয়। পরিচালক - দেবকী বসু। পাহাড়ী সান্যাল বিদ্যাপতি চরিত্রে অভিনয় করেন।

২২) 'বিদ্যাপতি মিথিলার কবি'— একথা কে প্রচার করেন?
উঃ জন বীমস।

২৩) "নব কবি শেখর" উপাধিটি কার?
উঃ বিদ্যাপতির।

২৪) বিদ্যাপতি তাঁর  কোন গ্রন্থে নিজেকে" খেলন কবি" বলেছেন?
উঃ  " কীর্তিলতা" কাব্যে।

২৫) বিদ্যাপতির পদকে" Cosmic imagination" কে বলেছেন?
উঃ শ্রীকুমার বন্দ্যোপাধ্যায়, তাঁর "বাংলা সাহিত্যের বিকাশের ধারা" গ্রন্থে।

২৬) বিদ্যাপতিকে বাইরের কবি কে বলে
ছেন?
 উঃ অসিতকুমার বন্দ্যোপাধ্যায়।।
২৭)  "বাঙ্গালী বিদ্যাপতির পাগড়ী খুলিয়া ধুতি চাদর পড়াইয়া দিয়াছে"- কে বলেছেন?
উঃ দীনেশচন্দ্র সেন।

২৮)  '' বিদ্যাপতি যে মৈথিল লোকে তাহা একরুপ ভুলিয়াই গেল । বিদ্যাপতি অনেকের কাছে বাঙালি হইয়া দাঁড়াইলেন।'' - মন্তব্যটি কার?
উঃ খগেন্দ্র নাথ মিত্র।

২৯) বিদ্যাপতিকে 'অভিনব জয়দেব' কে আখ্যা দেন?
উঃ শিব সিংহ।

৩০) পদকল্পতরু - তে বিদ্যাপতির কটি পদ আছে?
উঃ ৮ টি।

৩১) বিদ্যাপতির লেখা কোন গ্রন্থে হর-পার্বতীর কথা রয়েছে?
উঃ শৈবসর্বস্বসার।

৩২) বিদ্যাপতির পদাবলীর বৃহত্তম সংস্করণ কে প্রকাশ করেন?
উঃ দীনেশচন্দ্র সেন।

৩৩)  বিদ্যাপতির রচিত নাটক কোনটি?
উঃ গোরক্ষবিজয়।

৩৪)  'কীর্তি পতাকা' কার পৃষ্ঠপোষকতায় রচনা করেন?
উঃ শিব সিংহের।

৩৫) 'কীর্তিলতা' কার পৃষ্ঠপোষকতায় রচনা
 করেন?
উঃ কীর্তি সিংহের।

৩৬) বিদ্যাপতির স্মৃতিশাস্ত্র মূলক রচনা কোনটি?
উঃ দূর্গাভক্তিতরঙ্গিনী।

৩৭) বিদ্যাপতির পদে গৌড়ীয় বৈষ্ণব প্রভাব নেই কেন?
উঃ তিনি চৈতন্য পূর্ববর্তী কবি হওয়ার দরুন এই প্রভাবের প্রশ্নই আসে না।

৩৮) লিখনাবলী গ্ৰন্থ কোন রাজার আমলে রচিত?
উঃ পুরাদিত্যের আমলে।

৩৯) লেখনবলীর বিষয়বস্তু কি?
উঃ এই রচনায় পত্র লেখার নিয়ম রীতি আলোচিত হয়েছে।

৪০) বিদ্যাপতিকে কোন বিদেশী কবির সাথে তুলনা করা হয়?
উঃ চসার।

৪১) বিদ্যাপতি কার আমলে রাজপন্ডিত হিসাবে নিযুক্ত হন?
উঃ কীর্তিসিংহ।

৪২) কোন গ্রন্থে বিদ্যাপতি মনসার কথা লিখেছেন?
উঃ ব্যাড়ী ভক্তিতরঙ্গিনী।

৪৩) বিদ্যাপতির পদসংকলনের নাম কী?
উঃ মহাজন পদাবলী।

৪৪) বিদ্যাপতি মোট কটি সংস্কৃত নাটক লিখেছিলেন ?
উঃ দুটি। যথা - গোরক্ষবিজয় ও মণিমঞ্জুরী।

৪৫) "বিদ্যাপতির কবিখ্যাতিকে বাঙালী পবিত্র হোমাগ্নির মতো রক্ষা করেছে"- কে বলেছেন একথা?
উঃ অসিত কুমার বন্দোপাধ্যায়।

৪৬) বিদ‍্যাপতির পদ প্রথম কে সংগ্ৰহ করেন?
উঃ জর্জ গীয়ার্সন।

৪৭) বিদ্যাপতির পদের সংখ্যা কত?
উঃ প্রায় ৯০০ টির মত।

৪৮) বিদ‍্যাপতির আত্মজীবনী মূলক গ্ৰন্থ কোনটি?
উঃ বিভাগসার।

৪৯) বিদ্যাপতি প্রথম কোন রাজার পৃষ্ঠপোষকতা অর্জন করেছিলেন?
উঃ ভোগীশ্বর।

৫০) বিদ‍্যাপতি কোন কোন ভাষায় কাব‍্য রচনা করেন?
উঃ সংস্কৃত, অবহট্ট, মৈথিলি ।

৫১) বিদ্যাপতি বাঙালী নন একথা কে প্রমাণ বলেন?
উঃ রাজকৃষ্ণ মুখোপাধ্যায়।

৫২) বিদ‍্যাপতির রচনার প্রধান রস কী?
উঃ শৃঙ্গার রস।

৫৩) "বিদ্যাপতির কবিতা দূরগামিনী বেগবতী তরঙ্গসঙ্কুলা নদী" -  এটি কার উক্তি ?
উঃ বঙ্কিমচন্দ্রের।

৫৪) "বিদ্যাপতির প্রথম অধ্যায়গুলি সমস্ত অলংকার শাস্ত্রেরঅনুযায়ী, কিন্তু মাথুর ও ভাবসম্মিলনে তিনি ভাবরাজ্যে বাঙালী  বৈষ্ণব কবিদের মূলসুর ধরিয়াছেন"— মন্তব্যটি কার?
উঃ দীনেশচন্দ্র সেন।

৫৫) বিদ্যাপতির হর পার্বতী বিষয়ক পদগুলি কী নামে প্রচলিত?
উঃ মহেশবাণী।

৫৬) বিদ্যাপতির লেখা ইতিহাস গ্রন্থ কোনটি?
উঃ কীর্তিলতা'  ও ' কীর্তিপতাকা' (অবহট্ট ভাষায় রচনা )।

৫৭) তিনি কোন গ্রন্থে নিজেকে 'খেলন কবি' বলেছেন?
উঃ 'কীর্তিলতা' তে।

৫৮) হরগৌরী বিষয়ক পদ রচনা  করেছেন কোন ভাষায়?
উঃ মৈথিলি ভাষায়।

৫৯) '' বিদ্যাপতির  পদাবলী মধুচক্রের মত, ইহার কুহরে কুহরে মাধুর্য'' - মন্তব্যটি কার?
উঃ আচার্য দীনেশ চন্দ্র সেন।

৬০) তুর্কিরাজের বর্ণনা আছে কোন গ্রন্থে?
উঃ কীর্তিলতা।        
                                       
 ৬১) বিদ্যাপতির আত্মপরিচিতমূলক পদের উল্লেখ কোন গ্রন্থে রয়েছে?
 উ: 'পদসমুদ্র'  সংকলনে।

বাংলা এস.এস. সি প্রস্তুতি



                   বাংলা এস.এস. সি প্রস্তুতি



১। ‘টীকা সর্বস্ব’ কার সংকলিত ? উত্তরঃ সর্বানন্দ ।
২। ‘টালত ঘর মোর নাহি পর পরবেষী’-চরণটি কার লেখা ? উত্তরঃ ঢেণ্ঢন পাদ ।
৩। কাশীরাম দাসের পিতার নাম কি ? উত্তরঃ কমলাকান্ত ।
৪। শ্রীকৃষ্ণকীর্তনের কাহিনী অংশের কোন বিভাগে খন্ড কথাটি যুক্ত হয়নি ? উত্তরঃ রাধাবিরহ ।
৫। প্রাচীন বাংলায় প্রথম চৈতন্য বিষয়ক পদ কার রচনা ? উত্তরঃ মুরারি গুপ্ত ।
৬। চন্ডীমঙ্গলের আদি কবি কে ? উত্তরঃ মানিক দত্ত ।
৭। বণিক খন্ডের কাহিনী কোন কাব্যের অংশ ?উত্তরঃ চন্ডীমঙ্গল ।
৮। কোন মঙ্গলকাব্যে পশ্চিমের সূর্যোদয় পালা আছে ? উত্তরঃ ধর্মমঙ্গল ।
৯। ‘অদ্বৈত প্রকাশ’ কার রচনা ? উত্তরঃ নিত্যানন্দ ।
১০। গৌরপদ তরঙ্গিনী কে সম্পাদনা করেন ? উত্তরঃ জগবন্ধু ভদ্র ।
১১। ‘রসমঞ্জরী’ কার লেখা ? উত্তরঃ জগবন্ধু ভদ্র ।
১২। ‘রাধানাথ’ কার ছদ্মনাম ? উত্তরঃ বৃন্দাবন দাস ।
১৩। ষট্ সন্দর্ভ কার লেখা ? উত্তরঃ জীব গোস্বামী ।
১৪। ভাগীরথের গঙ্গা আনয়ন – কোন প্রাচীন কাব্যে উল্লিখিত ? উত্তরঃ মহাভারত ।
১৫। মানিক্যচন্দ্র কোন গ্রন্থের চরিত্র ? উত্তরঃ গোপীচন্দ্র ময়নামতীর গান ।
১৬। কবি কর্ণপুরের যথার্থ নাম কি ? উত্তরঃ পরমানন্দ সেন ।
১৭। ‘মাধব কি কহব দৈব বিপাক’ কোন পর্যায়ের পদ ? উত্তরঃ অভিসার ।
১৮। ‘করলাম’ শব্দ পরিবর্তনের কোন পর্যায়ে পড়ে ? উত্তরঃ অভিশ্রুতি ।
১৯। ‘বঙ্গাধিপ পরাজয়’ কার উপন্যাস ? উত্তরঃ প্রতাপচন্দ্র ঘোষ ।
২০। রবীন্দ্রনাথের প্রথম ছোটগল্প কি ? উত্তরঃ ভিখারিনী ।
২১। ‘নিসর্গ সন্দর্শন’ কার কাব্য ? উত্তরঃ বিহারীলাল ।
২২। ‘চিত্র ও কাব্য’ কার গদ্যগ্রন্থ ? উত্তরঃ বলেন্দ্রনাথ ।
২৩। বাঙালী সম্পাদিত প্রথম বাংলা সংবাদপত্র কোনটি ? উত্তরঃ বঙ্গাল গেজেট ।
২৪। ‘হিতোপদেশ’ গ্রন্থটি প্রথম বাংলায় কে লেখেন ? উত্তরঃ গোলকনাথ শর্মা ।
২৫। ‘অমিত্রাক্ষর’ ছন্দ প্রথম কোন গ্রন্থে ব্যবহৃত হয় ? উত্তরঃ তিলোত্তমাসম্ভব কাব্য ।
২৬। ‘মিছিল’ উপন্যাসটি কার লেখা ? উত্তরঃ প্রেমেন্দ্র মিত্র ।
২৭। ‘নির্ঝরের স্বপ্নভঙ্গ’ কবিতাটি রবীন্দ্রনাথের কোন গ্রন্থের ? উত্তরঃ প্রভাত সঙ্গীত ।
২৮। ‘বেলাশেষের গান’ কার রচনা ? উত্তরঃ সত্যেন্দ্রনাথ দত্ত ।
২৯। ‘হেমন্ত গোধুলি’ কার কাব্য ? উত্তরঃ মোহিতলাল মজুমদার ।
৩০। ‘পেঁপে’ কি শব্দ ? উত্তরঃ পর্তুগীজ ।
৩১। ‘মুনিস’ কোন অঞ্চলের উপভাষা ? উত্তরঃ বঙ্গ ।
৩২। রবীন্দ্রনাথের প্রথম চলতি ভাষায় লেখা উপন্যাস কোনটি ? উত্তরঃ ঘরে-বাইরে ।
৩৩। সর্বশেষ রচিত একটি চৈতন্যজীবনীগ্রন্থের নাম কি ? উত্তরঃ চূড়ামনি দাসের গৌরাঙ্গবিজয় ।
৩৪। বাণীবিনোদ বন্দ্যোপাধ্যায় কার ছদ্মনাম ? উত্তরঃ কেদারনাথ বন্দ্যোপাধ্যায় ।
৩৫। ‘চতুর্দশপদী কবিতাবলী’ কবে প্রকাশিত হয়েছিল ? উত্তরঃ ১৮৬৬ ।
৩৬। ‘ছেঁড়া তার’ নাটকটি কে লিখেছেন ? উত্তরঃ তুলসী লাহিড়ী ।
৩৭। ‘বাঙ্গঁলা ভাষা ও বাঙ্গঁলা সাহিত্য বিষয়ক প্রস্তাব’ কার লেখা ? উত্তরঃ রামগতি ন্যায়রত্ন ।
৩৮। ‘আত্মীয় সভা’ কে প্রতিষ্ঠা করেন ? উত্তরঃ রামমোহন রায় (১৮১৫) ।
৩৯। ‘আপনকথা’ বইটি কার লেখা ? উত্তরঃ অবনীন্দ্রনাথ ।
৪০। প্রাচীনতম কবিওয়ালা কে ? উত্তরঃ গোজলা গুঁই ।
৪১। ‘পুস্পাঞ্জলি’ বইটি কার লেখা ? উত্তরঃ ভূদেব মুখোপাধ্যায় (১৮৭৬) ।
৪২। বাংলায় টপ্পাগানের প্রবর্তন করেন কে ? উত্তরঃ রামনিধি গুপ্ত ।
৪৩। ‘নিভৃতচিন্তা’ রচনা করেন ? উত্তরঃ কালীপ্রসন্ন ঘোষ ।
৪৪। ‘তত্ত্ববোধিনী’ সভা স্থাপন করেন কে ? উত্তরঃ দেবেন্দ্রনাথ ঠাকুর ।
৪৫। ‘এলা’ রবীন্দ্রনাথের কোন উপন্যাসের চরিত্র ? উত্তরঃ চার অধ্যায় ।
৪৬। ‘ভানুমতি চিত্ত বিলাস’ নাটক এর রচয়িতা কে ? উত্তরঃ হরচন্দ্র ঘোষ ।
৪৭। ‘দিবারাত্রির কাব্য’র একটি চরিত্র ? উত্তরঃ আনন্দ ।
৪৮। জগদানন্দ কোন শতাব্দীর বৈষ্ণব পদকর্তা ? উত্তরঃ সপ্তদশ শতাব্দী ।
৪৯। ‘ভারতী’ পত্রিকার প্রথম সম্পাদক ? উত্তরঃ দ্বিজেন্দ্রনাথ ঠাকুর ।
৫০। ‘শ্রীকৃষ্ণকীর্তনের’ পুঁথিটি কে আবিস্কার করেন? উত্তরঃ বসন্তরঞ্জন রায় ।
৫১। বাংলাভাষায় প্রথম দৈনিক পত্র কোনটি ? উত্তরঃ সমাচার দর্পন ।
৫২। ‘জামাই বারিক’ এর প্রনেতা কে ? উত্তরঃ দীনবন্ধু মিত্র ।
৫৩। ‘দি ক্যাপ্টিভ লেডি’ কাব্যের রচয়িতা ? উত্তরঃ মধুসূদন দত্ত ।
৫৪। গীতগোবিন্দম্ কাব্যের মোট সর্গ সংখ্যা কত ? উত্তরঃ ১১ ।
৫৫। ধোয়ীর পবনদূত কাব্যের নায়ক ? উত্তরঃ লক্ষণ সেন ।
৫৬। যত যত মহাপন্ডিত আছয়ে সংসারে । আমার কবিতা কেহ নিন্দিতে না পারে ।।- কার রচনা ? উত্তরঃ কৃত্তিবাস ।
৫৭। ‘নবচর্যাপদে’ প্রকাশিত মোট পদের সংখ্যা কত ? উত্তরঃ ৯৮ ।
৫৮। শ্রীকৃষ্ণকীর্তন কাব্যে বংশীখন্ডের পূর্ববর্তী খন্ডটির নাম কি ? উত্তরঃ বানখন্ড।
৫৯। সদুক্তি কর্ণামৃতের মোট সংকলিত কবিতার সংখ্যা কত ? উত্তরঃ ২৩৭০ ।
৬০। চর্যাগীতিতে কবির পদের সংখ্যা সবচেয়ে বেশী ? উত্তরঃ কাহ্ণপাদ ।
৬১। চর্যাপদের কত সংখ্যক প্রথম ‘নাটক’ কথাটি প্রযুক্ত হয়েছে ? উত্তরঃ ১৭ ।


Pdf link

https://drive.google.com/file/d/10zXrdppI_9b8x6YwebQ7QJOkYdpniBup/view?usp=drivesdk





বিশ্বের বিখ্যাত খাল, প্রণালী ও জলপ্রপাত নিয়ে প্রশ্নোত্তরঃ




বিশ্বের বিখ্যাত খাল, প্রণালী ও জলপ্রপাত নিয়ে প্রশ্নোত্তরঃ

প্রশ্নঃ কোন প্রণালী আফ্রিকা মহাদেশকে ইউরোপ থেকে পৃথক করেছে?
Ans: জিব্রাল্টার

প্রশ্নঃ জিব্রাল্টার প্রণালী কোন কোন দেশকে পৃথক করেছে?
Ans: মরক্কো ও স্পেন

প্রশ্নঃ Dead Sea কোথায় অবস্থিত?
Ans: Israil এবং Jordan এর মধ্যে অবস্থিত

প্রশ্নঃ হিমালয়, আল্পস, ইউরাল কোন ধরনের পর্বত?
Ans: ভঙ্গিল পর্বত

প্রশ্নঃ কোনটি পৃথিবীর বৃহত্তম সমভূমি?
Ans: মধ্য ইউরোপের সমভূমি

প্রশ্নঃ কোন জলপথটি মানুষের দ্বারা নির্মিত নয়?
Ans: Strait of Gibralter

প্রশ্নঃ ইউরোপে কোন ভূমিরূপটি দেখা যায় না? Ans: মরুভূমি

প্রশ্নঃ মালাক্কা প্রণালীর অবস্থান?
Ans: দক্ষিণ পূর্ব এশিয়া

প্রশ্নঃ পৃথিবীর গভীর হ্রদ কোনটি?
Ans: বৈকাল হ্রদ

প্রশ্নঃ উত্তমাশা অন্তিরীপ কোন মহাদেশে অবস্থিত? Ans: আফ্রিকা

প্রশ্নঃ কোন সনে সুয়েজখালের খনন কাজ শেষ হয়?
Ans: ১৮৬৯ সালে

প্রশ্নঃ আমেরিকাকে এশিয়া থেকে পৃথক করেছে কোন প্রণালী?
Ans: বেরিং

প্রশ্নঃ পাকিস্তান ও আফগানিস্তান এর মধ্যে যে আন্তর্জাতিক সীমানা চিহ্নিতকরণ রেখা আছে। সেটির নাম কি?
Ans: ডুরাল্ড লাইন

প্রশ্নঃ বেরিং প্রণালী কোন দুটো মহাদেশকে পৃথক করেছে?
Ans: আমেরিকা ও এশিয়া

প্রশ্নঃ ইংলিশ চ্যানেল সংযুক্ত করেছে?
Ans: উত্তর সাগর ও আটলান্টিক মহাসাগরকে

প্রশ্নঃ কোন জলপথটি মানুষের দ্বারা নির্মিত?
Ans: কিয়েল খাল

প্রশ্নঃ এভারেস্ট শৃঙ্গ প্রথম জয় করা হয়-
Ans: ১৯৫৩ সালে

প্রশ্নঃ কোনটি ইরানের মরুভূমি?
Ans: দস্ত-ই-লুত

প্রশ্নঃ পানামা খালের মালিকানা কতসালে পানামার কাছে হস্তান্তর করা হয়?
Ans: ১৯৯৯ সালে


প্রশ্নঃ সংযুক্তির পূর্বে উত্তর ও দক্ষিণ ভিয়েতনামের সীমানা কোন অক্ষরেখা দ্বারা চিহ্ণিত ছিল?
Ans: ১৭° সমান্তরাল

প্রশ্নঃ সমুদ্র সমতল হতে অতি উচ্চ বিস্তীর্ণ ভূমিকে কি বলে?
Ans: মালভূমি

প্রশ্নঃ সুমাত্রাকে মালয়েশিয়া উপদ্বীপ থেকে পৃথক করেছে কোন প্রণালী?
Ans: মালাক্কা

প্রশ্নঃ জার্মান আক্রমণ হতে রক্ষা পাওয়ার জন্য ফ্রান্স কর্তৃক জার্মান-ফ্রান্স সীমান্তে নির্মিত সুরক্ষিত সীমারেখা কোনটি?
Ans: ম্যাজিনো লাইন

প্রশ্নঃ প্রথম বাংলাদেশী এভারেস্ট বিজয়ী মুসা ইব্রাহীম কোন সালে মাউন্ট এভারেস্ট শৃঙ্গে আরোহণ করেন?
Ans: ২০১০

প্রশ্নঃ ইজিয়ান সাগরের সাথে মর্মর সাগরের সংযোগকারী প্রণালীর নাম-
Ans: দার্দানেলিস

প্রশ্নঃ আফ্রিকাকে স্পেন থেকে পৃথক করেছে?
 Ans: জিব্রাল্টার প্রণালী

প্রশ্নঃ নাগার্নো কারাবাখ কোন দুটি দেশের করিডোর?
Ans: আজারবাইজান-আর্মেনিয়া

প্রশ্নঃ ভারতকে শ্রীলঙ্কা হতে পৃথক করেছে কোন পানিপথ?
Ans: Palk Strait

প্রশ্নঃ জিব্রাল্টার প্রণালী কোন দুটিকে যুক্ত করেছে?
Ans: ভূমধ্যসাগর ও আটলান্টিক মহাসাগর

প্রশ্নঃ নায়াগ্রা জলপ্রপাত কোথায় অবস্থিত?
Ans: যুক্তরাষ্ট্র

প্রশ্নঃ গোবি মরুভূমি কোথায় অবস্থিত?
Ans: মঙ্গোলিয়া

প্রশ্নঃ যুক্তরাজ্যের সর্বোচ্চ পর্বতশৃঙ্গ হচ্ছে?
Ans: বেননেভিস

প্রশ্নঃ গোবি কি?
Ans: মরুভূমির নাম

প্রশ্নঃ ১৯৪৭ সালে উপমহাদেশ বিভক্তির সময় ভারত ও পাকিস্তানের মধ্যে নিরূপিত সীমারেখা
 Ans: র‍্যাডক্লিফ লাইন

প্রশ্নঃ পৃথিবীর গভীরতম হ্রদ কোনটি?
Ans: বৈকাল

প্রশ্নঃ স্ট্যানলি ও লিভিংস্টোন দুটি?
Ans: বিখ্যাত জলপ্রপাত

প্রশ্নঃ লাইন অব কন্ট্রোল কোন দুটি দেশের সীমান্তবর্তী রেখা?
Ans: ভারত ও পাকিস্তান

প্রশ্নঃ আরব সাগর ও লোহিত সাগরের মধ্যস্থিত প্রণালীর নাম?
Ans: বাব-এল-মান্দেব

প্রশ্নঃ আটলান্টিক ও প্রশান্ত মহাসাগরকে যুক্ত করেছে কোনটি?
Ans: পানামা খাল

প্রশ্নঃ পানামা খাল কোন কোন মহাসাগরকে যুক্ত করেছে?
Ans: আটলান্টিক মহাসাগর ও প্রশান্ত মহাসাগর

প্রশ্নঃ ম্যাকমোহন লাইন কোন কোন দেশের সীমানা নির্ধারণ করে?
Ans: চীন ও ভারত

প্রশ্নঃ সুয়েজখাল কোন বছর উদ্বোধন হয়?
Ans: ১৮৬৯

প্রশ্নঃ হরমুজ প্রণলী সংযুক্ত করেছে?
Ans: ওমান উপসাগর ও পারস্য উপসাগর

প্রশ্নঃ কোন প্রণালী ভারত মহাসগরকে দক্ষিণ চীন সাগরের সাথে সংযুক্ত করেছে?
Ans: মালাক্কা

প্রশ্নঃ ধবলগিরি পর্বত কোন দেশে অবস্থিত?
Ans: নেপাল

প্রশ্নঃ Adams Peak তীর্থস্থানটি কোথায় অবস্থিত?
Ans: শ্রীলংকায়

প্রশ্নঃ পৃথিবীর কোন সাগরে মানুষ অনায়াসে গা ভাসিয়ে থাকতে পারে?
Ans: মৃত

প্রশ্নঃ লাল করিডোর অঞ্চল চিহ্নিত হয় কোন দেশে?
Ans: ভারত



https://drive.google.com/file/d/15Eg4IVZcX4dEgN-Fqw3kRbtN31qefzFb/view?usp=drivesdk


Bengali Current Affairs 8th October, 2021

  Bengali Current Affairs 8th October, 2021 1. 2021 সালে সাহিত্যে কে নোবেল পুরস্কার পেতে চলেছেন? [A] অধ্যাপক বেঞ্জামিন লিস্ট [B] অধ্যাপক ...